ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ মুহূর্তের প্রচারণায় সরগরম হাজীগঞ্জ বাজার, ছাতা প্রতীকে ভোট চেয়ে মুজিবুর রহমানের ব্যাপক গণসংযোগ

দ্বারপ্রান্তে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন। আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এ নির্বাচন। ভোটের আগের দিন শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে হাজীগঞ্জ বাজার। সাধারণ সম্পাদক পদে ছাতা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা মোঃ মুজিবুর রহমান তালুকদারও নেমেছেন জোরালো প্রচারণায়। ব্যবসায়ীদের দোয়া, সমর্থন ও ভোট প্রত্যাশায় শুক্রবার দিনভর বাজারের বিভিন্ন এলাকায় চালিয়েছেন ব্যাপক গণসংযোগ।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে পশ্চিম বাজার বিশ্বরোড মোড় থেকে সমর্থকদের নিয়ে বিশাল মিছিলের মধ্য দিয়ে শেষ মুহূর্তের প্রচারণা শুরু করেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ মুজিবুর রহমান তালুকদার। মিছিলটি হাজীগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ছাতা প্রতীকের পক্ষে স্লোগান ও প্রচারণায় মুখর হয়ে ওঠে বাজারের বিভিন্ন এলাকা। মিছিলে বিপুলসংখ্যক সমর্থক অংশ নেন।
মিছিল শেষে সমর্থকদের সঙ্গে নিয়ে বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ছুটে যান মুজিবুর রহমান তালুকদার। হাজীগঞ্জ বাজারের প্রধান সড়কের দুই পাশ, ডিগ্রি কলেজ রোড, ফুলেল সুপার মার্কেট, আহমেদ প্লাজা, বিজনেস পার্ক, রয়েল মার্কেটসহ বিভিন্ন ওয়ার্ডের ছোট-বড় দোকান ও মার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি কুশল বিনিময় করেন তিনি।

শেষ মুহূর্তের এই গণসংযোগে ব্যবসায়ীদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন মুজিবুর রহমান। পরে ব্যবসায়ী ও ভোটারদের কাছে ছাতা প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার জন্য দোয়া ও সমর্থন কামনা করেন।

গণসংযোগকালে মুজিবুর রহমান তালুকদার বলেন, ব্যবসায়ীরা তাঁকে সুযোগ দিলে হাজীগঞ্জ বাজারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, ব্যবসায়িক পরিবেশ আরও উন্নত করা এবং ব্যবসায়ীদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করবেন। বাজারের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নির্বাচনের আর মাত্র একদিন বাকি থাকায় প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচারণায় হাজীগঞ্জ বাজারে এখন বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ভোটারদের মন জয় করতে প্রার্থীদের ব্যস্ততা যেমন বেড়েছে, তেমনি দোকান থেকে দোকানে চলছে কুশল বিনিময়, ভোট প্রার্থনা ও শেষ মুহূর্তের হিসাব-নিকাশ। এরই মধ্যে ছাতা প্রতীকের পক্ষে মুজিবুর রহমান তালুকদারের ব্যাপক গণসংযোগে তাঁর সমর্থকদের মধ্যেও দেখা দিয়েছে বাড়তি উৎসাহ-উদ্দীপনা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

শেষ মুহূর্তের প্রচারণায় সরগরম হাজীগঞ্জ বাজার, ছাতা প্রতীকে ভোট চেয়ে মুজিবুর রহমানের ব্যাপক গণসংযোগ

আপডেট : ০৬:১৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬