আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য প্রার্থী মাকসুদা বেগম। জনগণের সুখে-দুঃখে পাশে থেকে নারীর ক্ষমতায়ন, সুশাসন, জবাবদিহিতা ও এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় নিয়ে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি এ পদে নির্বাচিত হতে সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।
দক্ষ জনশক্তিবহুল ওয়ার্ড গড়তে চান দূর্গাপুর ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের মেম্বার পদপ্রার্থী মোসাম্মৎ মাকসুদা বেগম। এক্ষেত্রে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সুবাধাবঞ্চিত নারীদের দক্ষ হিসেবে গড়ে তুলে স্বাবলম্বী করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এছাড়াও ভোটারদের অধিকার ও সেবা প্রতিষ্ঠার পাশাপাশি বয়স্ক, প্রতিবন্ধী, বিধাবা, মাতৃত্বকালীন ও গর্ভবতী দিনমজুরের ভাতা নিশ্চিত করতেও কাজ করবেন বলে অঙ্গীকার করেছেন এই প্রার্থী।
মাকসুদা বেগম মতলব উত্তর উপজেলা মহিলা দলের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মাকসুদা বেগম বলেন, আমি এ এলাকায় মহিলা নেত্রী হিসেবে এলাকার উন্নয়নসহ এখনও মানুষের সেবায় নিয়োজিত রয়েছি। ইতিমধ্যে সাংগঠনিকভাবে এলাকার বাল্য বিবাহ, যৌতুক, মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছি।
ইউপি সদস্য প্রার্থী মাকসুদা বেগম বলেন, নির্বাচিত হয়ে নারীদের কল্যানে ও এলাকার উন্নয়নে কাজ করতে চাই। নারীদের জন্য কম্পিউটার ট্রেনিং সেন্টার স্থাপন সহ এলাকার গরীব ও অসহায় ছাত্র ছাত্রীদের পরিবারকে সরকারী সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। সব ধরনের ভাতা সঠিকভাবে উপকারভোগীদের বিতরন করা হবে।
দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। জনগণের সেবা করার প্রত্যয় থেকেই এবার নির্বাচনে অংশ নিতে চাই। বিশেষ করে একজন নারী হিসেবে এলাকার নারীদের উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক মর্যাদা বৃদ্ধিতে কাজ করতে চাই। তবে শুধু নারীদের জন্যে নয়-আমার দরজা নারী-পুরুষ, শিশু-কিশোর ও বয়োজ্যেষ্ঠসহ সমাজের সব মানুষের জন্যে সবসময় উন্মুক্ত থাকবে। সরকারি সেবাগুলো যাতে সাধারণ মানুষ সহজে ও হয়রানিমুক্তভাবে পেতে পারেন, সেটি নিশ্চিত করাই হবে আমার অন্যতম প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের সঙ্গে আমাদের দীর্ঘদিনের নিবিড় যোগাযোগ রয়েছে।




















