ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • রিয়াজ শাওন
  • আপডেট : ০৭:০৭:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • 63

চাঁদপুরের শাহমাহমুদপুর ইউনিয়নের পাইকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৬ সালের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির স্বপন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন মিয়াজি এবং সাংগঠনিক সম্পাদক মো. সফিক কবিরাজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. জাকির হোসেন মৃধা। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষার্থীদের অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক ও সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তারা শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে বিদ্যালয়ের এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, অভিভাবক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

পাইকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট : ০৭:০৭:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬