ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব পৌরসভার ৮নং ওয়ার্ডে মাদক বিরোধী প্রতিরোধ কমিটির সমাবেশ 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৫১:২৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • 66
 মতলব পৌরসভার ৮নং ওয়ার্ডে মাদক বিরোধী প্রতিরোধ কমিটির সমাবেশ মোবারকদী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) বিকেলে মতলব পৌরসভার ৮নং ওয়ার্ডের মাদক বিরোধী সচেতন মহলের আয়োজনে এ সমাবেশে প্রধান আলোচকের বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক।
মতলব পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদলের সভাপতিত্বে পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল মালের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) সুলতান সরকার, সাধারণ সম্পাদক হেলাল গাজি, সাবেক সভাপতি নজরুল ইসলাম নোয়াব চৌধুরী, সহ-সভাপতি আমানিয়া মোল্লা, পৌর বিএনপির সদস্য শাহাদাত হোসেন বাবলু, ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি শাহআলম সরকার প্রমুখ।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে নষ্ট করে। মাদকের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে ।  যুবসমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে সবাইকে এক হতে হবে। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনতা ও সামাজিক প্রতিরোধ জরুরি। এ জন্য যুবসমাজকে এগিয়ে আসতে হবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

মতলব পৌরসভার ৮নং ওয়ার্ডে মাদক বিরোধী প্রতিরোধ কমিটির সমাবেশ 

আপডেট : ০৮:৫১:২৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬