ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তি উপজেলা পরিষদের মাসিক ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:০০:৩০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • 76

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদের মাসিক সভা ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

রোববার (৩০ আগস্ট) সকাল ১১টায় শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) মনিরা খাতুন এর সভাপতিত্বে। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। এ সময় ইউএনও মনিরা খাতুন বলেন, “কোনো শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না।”
তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখতে এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ, মোবাইল জুয়া, কিশোরদের অপরাধপ্রবণতা রোধ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সামছুজ্জামান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা
ডা: মোঃ মাকসুদ আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক, উপজেলা কৃষি কর্মকর্তা ড. মোঃ সাজ্জাদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আবু নাছের শাকিল, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, ইউপি চেয়ারম্যান মোশারফ, জোবায়েদ কবির বাহাদুর, আঃ রাজ্জাক, ও রুহুল আমিন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

শাহরাস্তি উপজেলা পরিষদের মাসিক ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

আপডেট : ০৯:০০:৩০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬