ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মতলবে নজরুল বর্ষে বণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:৫২:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • 73
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী ও ‘নজরুল বর্ষ’ উপলক্ষে চাঁদপুরের মতলবে বর্ণাঢ্য র‍্যালি, স্মৃতি আলোচনা সভা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
 সোমবার (৩১ আগস্ট ২০২৬) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক সুসজ্জিত বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
র‍্যালি শেষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন ও সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম।
মতলব সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক আইনুন্নাহার কাদ্রীর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। বক্তব্য রাখেন, সহকারী শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল হাই।
প্রধান অতিথি ও বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের জীবনাদর্শ, বিদ্রোহী চেতনা এবং বাংলা সাহিত্য ও সংগীতে তাঁর অনবদ্য অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা বলেন, “কবি নজরুল ছিলেন অসাম্প্রদায়িক চেতনা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং সাম্যবাদের প্রতীক। আজকের তরুণ প্রজন্মের মাঝে তাঁর এই চেতনা ছড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরি।”
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাকির হোসেন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক খোকন, মতলব প্রেসক্লাবের সভাপতি আমির খসরু, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, মতলব প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাসান আল মামুন, মতলব প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক রেদওয়ান আহমেদ জাকির প্রমুখ।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সোনাতলায় রহমানিয়া ইসলামিয়া একাডেমিতে হাতের লেখা প্রদর্শনী, সনদ বিতরণ ও ওয়াজ মাহফিল

মতলবে নজরুল বর্ষে বণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

আপডেট : ০৪:৫২:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬