ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রিসভায় নবম পে-স্কেল অনুমোদন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৩৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • 96

দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।
নতুন বেতন কাঠামোয় ১ম থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। অর্থাৎ কোনো কোনো গ্রেডে বর্তমান মূল বেতনের তুলনায় তা সর্বোচ্চ দ্বিগুণ পর্যন্ত হতে পারে।
এর আগে নবম জাতীয় বেতন কমিশন মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল। পরবর্তী সময়ে সচিব কমিটি সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বৃদ্ধির সুপারিশ করে।
প্রস্তাবিত নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। প্রথম ধাপে মূল বেতন এবং পরবর্তী ধাপে বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা কার্যকরের প্রস্তাব রয়েছে।
নবম পে-স্কেল বাস্তবায়িত হলে দীর্ঘ প্রায় ১১ বছর পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

মন্ত্রিসভায় নবম পে-স্কেল অনুমোদন

আপডেট : ০৬:৩৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬