ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:২৬:১৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • 74
চাঁদপুরের শাহরাস্তিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে নজরুল বর্ষ। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচিকে ঘিরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আইসিটি কর্মকর্তা মো. শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাকসুদ আলম।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আমাদের কাজ করতে হবে। নজরুলের সাহিত্য ও দর্শন বাঙালি জাতির চেতনা, সাম্য ও মানবিক মূল্যবোধকে সমৃদ্ধ করেছে। নতুন প্রজন্মের কাছে নজরুলের জীবন ও সৃষ্টিকর্ম তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক, উপজেলা কৃষি কর্মকর্তা ড. মো. সাজ্জাদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু নাছের শাকিল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব উল আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, ইউপি চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর, রুহুল আমিন ও আব্দুর রাজ্জাক।
পরে নিজমেহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নৃত্যের মাধ্যমে সাংস্কৃতিক কর্মসূচির উদ্বোধন করা হয়।
আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও দেশপ্রেমের আদর্শ ধারণ করে বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

শাহরাস্তিতে বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

আপডেট : ০৮:২৬:১৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬