ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সমৃদ্ধ ফরিদগঞ্জ গড়ে তুলতে সবাইকে ধানের শীষের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান — সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ 

  • জসিম উদ্দিন
  • আপডেট : ০৯:১৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • 106
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, ফরিদগঞ্জে বিএনপি কখনো হারতে পারে না। আজকের এই বিশাল জনসমুদ্রই প্রমাণ করেছে, এ অঞ্চলে বিএনপির অবস্থান কতটা সুদৃঢ় ও শক্তিশালী। অতীত আঁকড়ে না থেকে আমরা সামনে এগিয়ে যেতে চাই।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে দিনটি উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি, বৃক্ষরোপণ এবং জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির আয়োজন করা হয়।
ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বিআরডিবি মাঠে আয়োজিত আলোচনা সভায় লায়ন মো. হারুনুর রশিদ আরও বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার কাজ শুরু হয়েছে। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের দিকনির্দেশনায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, ধানের শীষই আমাদের প্রথম ও শেষ কথা। যারা এখনো ভুলের মধ্যে রয়েছেন, আশা করি তারা দ্রুত সঠিক ধারায় ফিরে আসবেন। দল, নেতা ও দেশ আমাদের সবার। সমৃদ্ধ ফরিদগঞ্জ গড়ে তুলতে সবাইকে ধানের শীষের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী ও মো. মহসিন মোল্লা, পৌর বিএনপি নেতা মহসিন পাটওয়ারী ও রফিকুল ইসলাম পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান ফজলু ও সোহেল খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আক্তার হোসেন এবং ছাত্রদল নেতা রাশেদ আলম ও মহিউদ্দিন মহিন।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ফরিদগঞ্জ উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
আয়োজকদের দাবি, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল ও মহিলা দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

সমৃদ্ধ ফরিদগঞ্জ গড়ে তুলতে সবাইকে ধানের শীষের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান — সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ 

আপডেট : ০৯:১৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬