ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায় ৩ বছরের শিশু ফারিয়া নি’হত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বেপরোয়া গতির ট্রলির ধাক্কায় ফারিয়া নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে। ট্রলি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার ছেংগারচর বাজারের সুরুজ প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারিয়া কৃষ্ণপুর গ্ৰামের প্রবাসী কাউসারের মেয়ে। জানা যায়, সকালে মায়ের সঙ্গে বাজারে যাওয়ার সময় রাস্তার পাশ দিয়ে হাঁটছিল ফারিয়া। এ সময় দ্রুতগতির একটি ট্রলি তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আকস্মিক এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

মতলব উত্তর থানা পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের সূরতহাল রিপোর্ট করা হয়েছে। শিশুটির মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রলি ও চালকের বিষয়ে তথ্য সংগ্রহ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত নেতার জায়গা হবে না’—চাঁদপুরে শেখ ফরিদ মানিক

মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায় ৩ বছরের শিশু ফারিয়া নি’হত

আপডেট : ০৬:২৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬