ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে ৪৮ পিস ই’য়া’বার সঙ্গে তরুণসহ গ্রেপ্তার আরও ছয়

চাঁদপুরের মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাকিব বেপারী (১৮) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সাকিব উপজেলার কলাকান্দা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম হানিরপাড় এলাকার বেপারী বাড়ির মাঈনউদ্দিন বেপারীর ছেলে।

একই অভিযানে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা এবং বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও চারজনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে উপজেলার কলাকান্দা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শোভা চেয়ারম্যানের বাড়ির পাশে মনিরের তেলের দোকানের সামনে সড়ক থেকে সাকিব বেপারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৮টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ছাড়া মতলব উত্তর থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ব্যক্তিদেরও আটক করা হয়। এসব অভিযানে সর্বমোট পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

মতলব উত্তর থানার পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সোনাতলায় রহমানিয়া ইসলামিয়া একাডেমিতে হাতের লেখা প্রদর্শনী, সনদ বিতরণ ও ওয়াজ মাহফিল

মতলব উত্তরে ৪৮ পিস ই’য়া’বার সঙ্গে তরুণসহ গ্রেপ্তার আরও ছয়

আপডেট : ০৪:০০:০৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬