ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জের অসুস্থ নারীকে হারিয়ে পরিবার চরম উদ্বেগ উৎকণ্ঠায় মরিয়া হয়ে দিন পার করছে

চাঁদপুর জেলার হাজীগঞ্জে রুমা বেগম নামের এক মানসিক ভারসাম্যহীন নারী নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের মাতৈন গ্রামের নিজ বাড়ি (মজুমদার বাড়ি) থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি।

​পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজের পর থেকে আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অসুস্থ এই নারীকে হারিয়ে তার পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন পার করছে এবং তাকে ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে।

​মানসিক ভারসাম্যহীন এই নারীকে দ্রুত ও নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিতে স্থানীয় প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছে নিখোঁজের পরিবার। কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে দ্রুত উল্লেখিত মোবাইল ০১৮৬০৭৮১০৫৩ নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

পাশাপাশি, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংবাদটি বেশি বেশি শেয়ার করে মানবিক এই কাজে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আপনার একটি শেয়ার হয়তো ফিরিয়ে দিতে পারে একটি পরিবারের হাসি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জের অসুস্থ নারীকে হারিয়ে পরিবার চরম উদ্বেগ উৎকণ্ঠায় মরিয়া হয়ে দিন পার করছে

আপডেট : ০৮:৩৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬