ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে পানিতে ডুবে ছয় বছর বয়সি শিশুর মৃ’ত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ আব্দুস সামাদ নামের ছয় বছর বয়সি এক শিশু মারা গেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে হাজীগঞ্জ পৌরসভাধীন ৯নং ওয়ার্ড আলীগঞ্জ এলাকার মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু ওই বাড়ির মামুন মোল্লার ছেলে। শিশুটির মৃত্যুতে পরিবারের সদস্য, নিকট আত্মীয়-স্বজনের মাঝে শোকের ছায়া নেমে আসে।

জানা গেছে, এদিন সকালে নিজ বাড়ির উঠানেই খেলাধূলা করছিল শিশু সামাদ। এরপর বেশ কিছুক্ষণ দেখতে না পেয়ে পরিবার ও বাড়ির লোকজন তাকে খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে নিজ বাড়ির পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষ-নিরিক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহতের নিকট আত্মীয় অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল মোল্লা জানান, জানতে পেরেছি, সকালে ঘুম থেকে উঠে অন্যান্য শিশুদের সাথেই বাড়ির উঠানো খেলাধূলা করছিল শিশু মোহাম্মদ আব্দুস সামাদ। খেলাধূলার এক ফাঁকে হয়তো সবার অগোচরে শিশুটি পুকুরের গিয়ে পানিতে তলিয়ে যায় এবং সাঁতার না জানায় সে পানিতে ডুবে মারা যায়।

নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্ত ডা. আহমেদ তানভীর হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বে শিশু সামাদ মারা গেছে। তিনি বলেন, যেহেতু বর্ষাকাল চারদিকে পানি তাই, পানিতে ডুবে শিশু মৃত্যুরোধে এবং যেসব শিশুরা সাঁতার জানেনা, সেসব পারিবারের সদস্যদের আরো বেশি সর্তকতা ও সচেতন থাকতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে পানিতে ডুবে ছয় বছর বয়সি শিশুর মৃ’ত্যু

আপডেট : ১২:২৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬