ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে কৃষি জমি থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালি উত্তোলনের দায়ে মোবাইল কোর্টে ১ লাখ টাকা জরিমানা

চাঁদপুরের শাহরাস্তিতে কৃষি জমি থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালি উত্তোলনের দায়ে মোবাইল কোর্টে  ১ লাখ টাকা জরিমানা করেছেন।

১৫ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার দুপুরে শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়ন আয়নাতলি-পুটিয়ায় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অনুমোদন বিহীন ভাবে অবৈধ ড্রেজারের মাধ্যমে মাটি/বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়।

এতে অবৈধ ড্রেজারের মাধ্যমে কৃষি জমির টপ সয়েল থেকে মাটি কাটার অপরাধে অভিযুক্ত জামাল হোসেন (৬০) সাং: চিতোষী পশ্চিম ইউনিয়ন আয়নাতলি, পুটিয়া কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
মোঃ শামসুজ্জামান।

উক্ত ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত  ইউনিয়ন উপ- সহকারী ভূমি কর্মকর্তা ও উপজেলা আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন। ড্রেজারের মাধ্যমে কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শাহরাস্তিতে কৃষি জমি থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালি উত্তোলনের দায়ে মোবাইল কোর্টে ১ লাখ টাকা জরিমানা

আপডেট : ০৬:১৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬