ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে ডোপ টেস্টের খবর শুনেই ফাঁড়ি থেকে পালালেন পুলিশের এসআই মামুন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৫৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • 116

চাঁদপুর শহরের নতুন বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত পুলিশের উপপরিদর্শক (এসআই) মামুন উর রশিদের বিরুদ্ধে ডোপ টেস্টের উদ্যোগ নেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর ফাঁড়ি থেকে চলে যাওয়ার অভিযোগ উঠেছে।
জানা গেছে, নতুন বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত ১৮ জন পুলিশ সদস্যের মধ্যে এসআই মামুন উর রশিদের আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে ডোপ টেস্টের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়। ডোপ টেস্টের কথা শুনে গত ১৫ সেপ্টেম্বর তিনি ফাঁড়ি থেকে চলে যান। এমনকি তিনি নিয়মিত মাদক সেবন করতেন বলেও অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুরের পুলিশ সুপারের নির্দেশে এসআই মামুনকে খুঁজে বের করে ফাঁড়িতে নিয়ে আসার জন্য পুলিশ সদস্যরা তার বাসায় যান। তবে সেখানে গিয়েও তাকে পাওয়া যায়নি।
নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, গতকাল ও আজ—দুই দিনই এসআই মামুনের বাসায় পুলিশ সদস্য পাঠানো হয়েছে। কিন্তু তাকে বাসায় পাওয়া যায়নি। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটিও গতকাল থেকে বন্ধ পাওয়া যাচ্ছে।
পুলিশ সূত্র আরও জানিয়েছে, ফাঁড়িতে কর্মরত সদস্যদের মধ্যে যাদের আচরণ সন্দেহজনক মনে হবে, তাদের পর্যায়ক্রমে ডোপ টেস্টের আওতায় আনা হবে।
ঘটনাটি নিয়ে পুলিশের সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে। এসআই মামুন উর রশিদ কোথায় রয়েছেন এবং কেন তিনি ফাঁড়ি থেকে চলে গেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরে ডোপ টেস্টের খবর শুনেই ফাঁড়ি থেকে পালালেন পুলিশের এসআই মামুন

আপডেট : ০৯:৫৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬