হাজীগঞ্জ উপজেলার বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইমান হোসেন। বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকালে প্রধান শিক্ষকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তিনি সভাপতি নির্বাচিত হন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্য সচিব মো. বিল্লাল হোসেনের উপস্থাপনায় সভাপতি পদে একক প্রার্থী হিসেবে প্রস্তাব, সমর্থন ও উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে তিনি সভাপতি নির্বাচিত হন।
এসময় বিদ্যালয়ের দাতা সদস্য বাবুল, অভিভাবক সদস্য ইমান হোসেন, মদন মহন, জাফর, মাসুদ হোসেন ও সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি পপি রানী সাহা, শিক্ষক প্রতিনিধি রহমান, কামাল ও সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি তাহমিনা আক্তার উপস্থিত ছিলেন।




















