চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১১ নম্বর পশ্চিম ফতেপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তাজুল ইসলাম গাজীর সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার ফৈলাকান্দি গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
সমাজসেবক দেলোয়ার হোসেন দেওয়ানের সভাপতিত্বে এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি গাজী রেহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. তাজুল ইসলাম গাজী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, দেলোয়ার হোসেন গাজী, উপজেলা মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক সেলিনা আক্তার, আব্দুল হক মোল্লা, আলী আজম দেওয়ান, আব্দুল খালেক দেওয়ান, শিকিম আলী প্রধান’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় বক্তব্যে মেম্বার প্রার্থী তাজুল ইসলাম গাজী বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছি। জনগণ আমাকে নির্বাচিত করলে ৩ নম্বর ওয়ার্ডের রাস্তাঘাট, পানি নিষ্কাশনসহ জনসাধারণের প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে কাজ করবো। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকবো এবং ওয়ার্ডের উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবো। এজন্য আমি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।”
উঠান বৈঠকে স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নের বিষয় তুলে ধরেন। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ফতেপুর পশ্চিম ইউনিয়নে ৩ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী তাজুল ইসলাম গাজীর উঠান বৈঠক
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট : ০৫:১৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- 61
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















