ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলবের শিক্ষার্থীর জাবির শিক্ষাবৃত্তি ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড অর্জন

 চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার  ঐতিহ্যবাহী রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের মেধাবী  শিক্ষার্থী ঝর্না আক্তার  জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড  লাভ করেছেন।
জানা যায়,শিক্ষার্থী ঝর্ণা আক্তার গত  মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর  বেলা ১১টায়  আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, সেগুনবাগিচা, ঢাকায়  জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের  প্রধান অতিথি  গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের হাত থেকে শিক্ষাবৃত্তি ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ডটি  গ্রহণ  করেন ।
এসময়  বিশেষ অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন এবং  মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মাননীয় সচিব আবদুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৫০০ টি ডিগ্রি (পাস), অনার্স ও মাস্টার্স ডিগ্রীর শিক্ষাপ্রতিষ্ঠান আছে। তারমধ্যে শিক্ষাবৃত্তি ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেয়েছে ৩৭ টি প্রতিষ্ঠানের ৫৭ জন শিক্ষার্থী। অত্যন্ত আনন্দ ও গৌরবের বিষয় মতলব রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের মেধাবী শিক্ষার্থী ঝর্না আক্তার এই বিরল পুরুষ্কারের জন্য নির্বাচিত হয়।
ঝর্না আক্তার ২০১৮ সালের স্নাতক (পাস) বি.এস.এস. পরীক্ষায় অংশগ্রহণ করে সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৩.৮০ পেয়ে এই  সম্মানজনক পদক ও শিক্ষাবৃত্তি অর্জন করে । সে মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের সরদার কান্দি গ্রামের মোঃ নুরুল ইসলাম ও নার্গিস বেগমের  মেয়ে।  পাঁচ ভাইবোনের মধ্যে ঝর্ণা দ্বিতীয়। বর্তমানে সে মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
পুরস্কার হিসেবে প্রধান অতিথির কাছ থেকে গ্রহণ করে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড, ক্রেষ্ট এবং ২৫হাজার  টাকা অর্থ সম্মানী। তার এই কৃতিত্বের জন্য  রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইসমাম ও অধ্যক্ষ  ( ভারপ্রাপ্ত)অরুণ চন্দ্র সরকারসহ  সকল শিক্ষকবৃন্দ
অভি
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলবের শিক্ষার্থীর জাবির শিক্ষাবৃত্তি ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড অর্জন

আপডেট : ০৭:১৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬