ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আমেরিকায় ভ’য়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নোয়াখালীর ২৪ বছরের রাকিবুলের

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:০০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • 79

প্রবাসের মাটিতে নতুন স্বপ্ন নিয়ে ছুটছিলেন রাকিবুল হাসান। বয়স মাত্র ২৪ বছর। পরিবারের ভবিষ্যৎ গড়ার প্রত্যাশায় নিউইয়র্কে উবার চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। কিন্তু একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা মুহূর্তেই থামিয়ে দিল তাঁর সেই পথচলা।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে বেল্ট পার্কওয়ের (Belt Parkway) প্লাম বিচ এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বাংলাদেশি উবারচালক রাকিবুল হাসান। তিনি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার স্থায়ী বাসিন্দা ছিলেন।
নিউইয়র্ক পুলিশ বিভাগ (NYPD) সূত্রে জানা যায়, রাকিবুল টয়োটা প্রিয়াস গাড়ি নিয়ে উবার রাইড-শেয়ারিং সেবায় নিয়োজিত ছিলেন। বস্টন/কুইন্সের দিকে যাওয়ার পথে পেছন থেকে আসা একটি দ্রুতগতির BMW গাড়ি তাঁর গাড়িতে সজোরে ধাক্কা দেয়।
প্রচণ্ড ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে রাকিবুলের গাড়িটি সড়কের ডিভাইডার টপকে বিপরীত পাশের লেনে চলে যায়। পরে বিপরীত দিক থেকে আসা একটি হোন্ডা এসইউভির সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় গুরুতর আহত রাকিবুলকে দ্রুত উদ্ধার করে NYU Langone Hospital-Brooklyn-এ নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মাত্র ২৪ বছরের তরুণ রাকিবুলের এমন আকস্মিক মৃত্যুতে স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও উবারচালকদের মধ্যেও তাঁর মৃত্যুতে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
যে বয়সে জীবনকে নতুন করে সাজানোর স্বপ্ন দেখছিলেন, সেই বয়সেই নিউইয়র্কের ব্যস্ত সড়কে থেমে গেল রাকিবুলের জীবনযাত্রা। পরিবারের কাছে প্রিয় এই তরুণ এখন শুধুই স্মৃতি।
দুর্ঘটনার কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রেখেছে নিউইয়র্ক পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

আমেরিকায় ভ’য়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নোয়াখালীর ২৪ বছরের রাকিবুলের

আপডেট : ০৮:০০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬