ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মা’দকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে —শিল্পপতি সাইফুল ইসলাম এফসিএ

‘মাদককে না বলি-সুস্থ সুন্দর জীবন গড়ি ‘ এই শ্লোগান নিয়ে মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মাদক বিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাঁচআনি উচ্চ বিদ্যালয় মাঠে মাদক বিরোধী র‌্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিশিষ্ট শিল্পপতি মো. সাইফুল ইসলাম এফসিএ।

তিনি বলেন, “মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, শিক্ষা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আসুন, আমরা সবাই মিলে মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করি।”

সমাজসেবক মো. ছানাউল্লাহ হাজীর সভাপতিত্বে ও নজরুল ইসলাম কালু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মোহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান নিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ উল্লাহ মুন্সী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সমাজসেবক মোস্তাফিজুর রহমান রিপন, মোহনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি কবির হোসেন তপাদার, কাজল সরকার, ডা. আবুল হাসনাত কাজল, ইউপি সদস্য মো. রিয়াদ হোসেন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কবির হোসেন সরকার, চাঁদপুর জেলা যুব জমিয়ত সাধারণ সম্পাদক মাওলানা ইমরান হোসেন সরকার, ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক এনামুল হক।

সমাবেশে বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ভয়াবহ ক্ষতির কারণ। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এ সময় মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। পাশাপাশি তরুণদের খেলাধুলা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মা’দকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে —শিল্পপতি সাইফুল ইসলাম এফসিএ

আপডেট : ০৬:২৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬