ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মা’দকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত 

শাহরাস্তি মডেল থানা পুলিশের উদ্যোগে শাহরাস্তি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের সভাপতিত্বে সোমবার সকালে পৌরসভাধীন ৬নং ওয়ার্ডের শ্রীপুর এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, স্কুলের ছেলেদের পড়াশোনায় মনোযোগী হওয়া, ইভটিজিংসহ মাদক প্রতিরোধ এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।
বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি প্রতিটি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে  কাজ করার আহ্বান জানান। সভাশেষে বিদ্যালয়ের মাঠ হইতে মাজার গেইট পর্যন্ত মাদক নির্মূলে মাদক বিরোধী একটি র্য্যালী বের করা হয়।
শাহরাস্তি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শাহরাস্তি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মা’দকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত 

আপডেট : ০৪:৫২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬