বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত H.E. Brent T. Christensen-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা অব্যাহত রাখার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদারের বিষয়ে মতবিনিময় করেন।
এ সময় মার্কিন রাষ্ট্রদূত আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। বিশেষ করে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমসহ আন্তর্জাতিক নিরাপত্তায় বাংলাদেশের ভূমিকার বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে।
এ ছাড়া ইউনাইটেড স্টেটস আর্মি প্যাসিফিক (USARPAC)-এর সঙ্গে অনুষ্ঠিত ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং’-এ বাংলাদেশ স্পেশাল ফোর্সের সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও কর্মদক্ষতার প্রশংসা করেন মার্কিন রাষ্ট্রদূত।
সেনাসদরে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাৎকে দুই দেশের বিদ্যমান প্রতিরক্ষা ও সামরিক সম্পর্কের ধারাবাহিকতার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৩:২৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- 48
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















