ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ১৫ বছরের কিশোর নিখোঁজ, পরিবারের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:৪১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • 157

চাঁদপুরের হাজীগঞ্জে ফাহিম (১৫) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। গত ২১ সেপ্টেম্বর, সোমবার দুপুর আনুমানিক ১২টার দিকে হাজীগঞ্জের কাঠালি বাজার এলাকা থেকে নিখোঁজ হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

নিখোঁজ ফাহিমের পিতার নাম ফারুক। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ২১ সেপ্টেম্বর দুপুরের দিকে ফাহিম কাঠালি বাজার এলাকা থেকে নিখোঁজ হয়। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা ফাহিমের আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ করে তার সন্ধান পাওয়ার চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি ফাহিমকে কোথাও দেখে থাকলে কিংবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করতে।

নিখোঁজ ফাহিমের সন্ধান পেলে যোগাযোগের 01849-356820, 01743-402366 নম্বর পরিবারের সদস্যরা ফাহিমের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্যটি শেয়ার করে কিশোরটির সন্ধানে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে ১৫ বছরের কিশোর নিখোঁজ, পরিবারের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা

আপডেট : ০৫:৪১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬