ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মা’দক ছাড়ার শপথ নিয়ে থানায় গেলেন দুই যুবক,অঙ্গীকার করলেন কখনো মা’দক স্পর্শ করব না

দীর্ঘদিন মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়া কচুয়ার আকানিয়া-নাছিরপুর এলাকার দুই ব্যক্তি অবশেষে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয় ব্যক্ত করেছেন। নিয়মিত নামাজ আদায়, ধর্মীয় অনুশাসন মেনে চলা এবং প্রতি মাসে তিন দিন তাবলিগ জামাতে যাওয়ার অঙ্গীকার করেছেন তারা।
জানা গেছে, মাদকসংক্রান্ত কর্মকাণ্ডের অভিযোগে ওই দুজনকে এর আগে একাধিকবার আটক করে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছিল। পরে জামিনে বেরিয়ে এলেও তারা মাদক ব্যবসা থেকে পুরোপুরি সরে আসতে পারেননি।
পরবর্তীতে এলাকার লোকজনের সহযোগিতায় তাদের থানায় ডেকে এনে মাদক থেকে দূরে থাকার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষার মাধ্যমে জীবন পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় তাদের তিন দিনের তাবলিগ জামাতে পাঠানো হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জোহরের নামাজ আদায় করে তারা থানায় এসে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে দেখা করেন। এ সময় তাদের অনুরোধে একটি ছবিও তোলা হয়।
তারা জানান, এখন থেকে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, প্রতি মাসে তিন দিন তাবলিগ জামাতে সময় দেবেন এবং আর কখনো মাদক স্পর্শ করবেন না। মাদক ব্যবসা থেকে সম্পূর্ণ দূরে থেকে স্বাভাবিক ও সুন্দর জীবনযাপন করার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।
তাদের এই পরিবর্তনের পথে সবাইকে দোয়া করার আহ্বান জানানো হয়েছে—যেন তারা অঙ্গীকারে অটুট থাকতে পারেন, মাদক থেকে সম্পূর্ণভাবে দূরে থাকতে পারেন এবং সমাজের একজন ভালো মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন।
মাদক নয়, সুন্দর জীবন—এই প্রত্যয়ই হোক তাদের নতুন পথচলার শুরু।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মা’দক ছাড়ার শপথ নিয়ে থানায় গেলেন দুই যুবক,অঙ্গীকার করলেন কখনো মা’দক স্পর্শ করব না

আপডেট : ০৭:০৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬