ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ২০ পিস ই’য়া’বাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:২১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • 141

চাঁদপুরের হাজীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের বসতঘরের একটি কক্ষ থেকে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার পশ্চিম রাজারগাঁও গ্রামের খাঁন বাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের একটি দল।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—পশ্চিম রাজারগাঁও গ্রামের খাঁন বাড়ির মো. কাউছার খাঁন (৪৩) ও তাঁর ছেলে মো. পারভেজ খাঁন (২৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর সূত্রে জানা যায়-গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে পশ্চিম রাজারগাঁও গ্রামের খাঁন বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামিদের বসতঘরের দক্ষিণ পাশের একটি কক্ষে তল্লাশি চালিয়ে দুটি পৃথক পলি প্যাকেট থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদক ও অন্যান্য আলামতসহ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাজীগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উপ-পরিদর্শক মো. সোহেল রানা বাদী হয়ে হাজীগঞ্জ থানায় প্রসিকিউশন দাখিল করেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকের অপব্যবহার ও অবৈধ কেনাবেচা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে ২০ পিস ই’য়া’বাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

আপডেট : ০৫:২১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬