ফরিদগঞ্জ কেরোয়া ব্রিজ হতে মিরপুর গামী সড়কের কাজ শেষ হওয়ার ৩ মাসের মধ্যেই ধবসে পড়লো অংশ বিশেষ।
সরেজমিন বুধবার (২৩ সেপ্টেম্বর /২০২৬(খ্রী:) গিয়ে দেখা গেছে, সড়কের নোয়াচর মৎস্য প্রজেক্টের অংশে বিশাল অংশে নীচ থেকে মাটি সরে রাস্তার গাঁথুনি দেলায়সহ আরসিসি অংশসহ ভেঙ্গ পড়েছে।পৌর নাগরিকদের প্রশ্ন মেগা প্রকল্পের এই ধরনের কাজগুলোতে যদি কাজের গুনগতমান রক্ষা নাই হয় তাহলে আমরা এ ধরনের প্রকল্পের উপর আস্থা হারিয়ে ফেলতে বাধ্য হব।
সড়কটির দৈর্ঘ্য ১২৫৮ মিটার, প্রাক্কলন ব্যয় ১ কোটি ৯৩ লাখ ৮৭ হাজার টাকা।কোভিড প্রকল্পের কাজ।
কাজের ঠিকাদাররী প্রতিষ্ঠান : মতলব ট্রেডিং এন্ড আরকে এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানের সত্বাধীকারী নান্টুর মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, আমি কাজ করার সময়েই পৌর কতৃপক্ষকে বলেছি এখানে গাইড ওয়াল ধরা নেই, রাস্তা টিকবেনা। ওনারা গাইড ওয়াল না করায় রাস্তা ভেঙ্গ পড়েছে।এখন যদি প্লাসেটিং করে দেয় তাহলে মেরামত করে দেবো।
এ বিষয়ে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল কাদের জানান, মৎস্য প্রজেক্ট গুলোর কারণে রাস্তা দ্রুত ধসে পড়েছে।আমরা পৌরসভা থেকে আপাতত বাঁশ দিয়ে ফেলাসিটিং করে দেব, তবে প্রটেক্ট ওয়াল নির্মাণ ছাড়া এই অংশে রাস্তা টেকানো মুশকিল।
এ বিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া জানান, কাজটির ইস্টিমেট করা কালীন যে বা যারা দায়িত্বে ছিল তারা ত্রুটি করেছে। তাছাড়া মৎস্য প্রজেক্ট গুলো এই অংশে প্রটেক্ট দেয়াল নির্মাণ করেনাই। আমরা এখন রাস্তা টেকানোর জন্য ব্যবস্থা গ্রহণ করবো ওই অংশটি আমি পরিদর্শন করেছি।



















