ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জের শাশীয়ালী গ্রামে ছেলের লাঠির আঘাতে পিতা আহত – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:১২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
  • 1433

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ:

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার শাশীয়ালী গ্রামে পারিবারিক কলহের জের ধরে ছেলের লাঠির আঘাতে বাবা রক্তাক্ত জখম হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, মঙ্গলবার (১৯ জূলাই) বেলা ১১.৩০ মিনিটের সময় উপজেলার ৭ নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের শাশীয়ালী গ্রামের  মিজি বাড়ি (হুজুরের বাড়ি)মো. মুকবুল হোসেন মিজি (৬৫) ও তার বড় ছেলে মো.  নাছির উদ্দিন  (৩০) এর সাথে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ছেলে নাছির প্রথমে দূর থেকে কয়েকটি ইট পাটকেল তার বাবার দিকে ছুঁড়ে এবং নাছির লাঠি দিয়ে তার বাবার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে  আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় পাটোয়ারী বাজার পল্লী চিকিৎসক শাহজাহান মিয়ার কাছে এনে প্রাথমিক চিকিৎসা করা হয়।

এ ব্যাপারে  ভুক্তভোগীর ছেলে নাছির বলেন, আমি সারাদিন সিএনজি চালাই দিনশেষে বাড়ি ফিরলে শুনি আমার মেজো ভাই মানসিক প্রতিবন্ধী সে প্রতিদিন আমার স্ত্রী সন্তানের উপর অত্যাচার চালায়। এ ব্যাপারে আমার বাবার সাথে তার চিকিৎসা নিয়ে আমার বাকবিতর্ক হয়। উনি প্রথমে আমাকে আঘাত করেছে এজন্য আমিও তার উপরে আঘাত করেছি।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য রিপন মজুমদার বলেন, আমি ঘটনাটি জেনেছি এবং মকবুল মিয়াকে প্রাথমিক চিকিৎসা করার পরামর্শ দিয়েছি বাবার গায়ে ছেলে আঘাত করেছে এই নেক্কারজনক ঘটনার জন্য আমি খুবই দুঃখিত এবং মর্মাহত আমি এলাকার মুরুব্বিদের নিয়ে ছেলে নাছিরের উপযুক্ত বিচার করে দেব।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জের শাশীয়ালী গ্রামে ছেলের লাঠির আঘাতে পিতা আহত – Rknews71

আপডেট : ০২:১২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২