চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড জাতীয়তাবাদী দল (বিএনপির) ৭১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে দুলাল মজুমদারকে সভাপতি ও সালেহ আহমেদ রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) হাজীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আবুল খায়ের মজুমদার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন ভুলু মুন্সির স্বাক্ষরিত প্যাডে এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে ৯নং ওয়ার্ডে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম জোরদার, নেতাকর্মীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
নবগঠিত কমিটির সভাপতি দুলাল মজুমদার ও সাধারণ সম্পাদক সালেহ আহমেদ রানা বলেন-৯নং ওয়ার্ডে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। তৃণমূলের নেতাকর্মীদের সুসংগঠিত করে দলের কর্মসূচি বাস্তবায়নে আন্তরিক ভূমিকা রাখব। এ জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করছি।
তাঁদের নেতৃত্বে ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।



















