ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: আশরাফুর রহমান বাবু 

Oplus_131072

বাংলাদেশ জাতীয়তাবাদী  যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুর রহমান বাবু বলেছেন, এ দেশের তরুণ সমাজই আগামী দিনের বাংলাদেশ গড়ার প্রধান শক্তি। তাই যুবদলের প্রতিটি নেতাকর্মীকে মানুষের পাশে দাঁড়াতে হবে, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করতে হবে। সমাজ থেকে অন্যায়, দুর্নীতি, মাদক, সন্ত্রাসের ও চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করতে হবে।
বুধবার (২৮অক্টোবর) বিকালে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ম্যাক্সিস্ট্যান্ট মোড়ে উপজেলা ও পৌর যুবদলের আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় প্রধান বক্তৃার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, যুবদল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রামে সাহসী ভূমিকা পালনকারী একটি ঐতিহ্যবাহী সংগঠন।
কেন্দ্রীয় যুবদল নেতা আশরাফুর রহমান বাবু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।
মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরনের সভাপতিত্বে ও মতলব পৌর যুবদলের আহবায়ক মজিবুর রহমান সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১নং সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন শাওন। আরও বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল হক জহির, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিরান মিয়াজী,মতলব পৌর যুবদলের যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন বিপ্লব প্রমুখ। এ সময় বিএনপি, যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীকে উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার সকালে মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবদলের ১নং সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুর রহমান বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন সরকার শাওন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম খান আকাশ,মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরন, সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল হক জহির, পৌর যুবদলের আহবায়ক মজিবুর রহমান সরকারসহ বিএনপি, যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবসে প্রদর্শনী ও আলোচনা সভা

মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: আশরাফুর রহমান বাবু 

আপডেট : ১২:২০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬