ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে ডাকাতির প্রস্তুতিকালে অ’স্ত্রসহ গ্রেপ্তার ২

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:৫৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • 32
চাঁদপুরের মতলব উত্তরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) রাতভর অভিযান পরিচালনা করে ভোররাতে উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নের গাজীরগাছখলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি রামদা, তালা কাটার যন্ত্র, চারটি লোহার রড ও চারটি কালো কাপড়ের মুখোশ উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার পিপিয়াকান্দি গ্রামের মহসিন (৩৯) এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার বাঘমারা গ্রামের মো. সোহেল (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া নূর, মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীবের তত্ত্বাবধানে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। উপজেলার গাজীরগাছখলা এলাকায় সাইফুল ইসলাম মোল্লার বাড়ির সামনে থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে কাঠের বাটযুক্ত তিনটি রামদা, একটি তালা কাটার যন্ত্র, চারটি লোহার রড এবং চারটি কালো কাপড়ের মাঙ্কি ক্যাপ বা স্কি মাস্ক। এসব সরঞ্জাম ডাকাতির কাজে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া বলেন, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব পিপিএম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নাদিয়া নূর বলেন, অপরাধ দমনে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ডাকাতি, চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তাদের সহযোগীদেরও আইনের আওতায় আনা হবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে রাতের আঁধারে প্রতিবন্ধীর দোকান ভেঙে দিল দুর্বৃত্তরা

মতলব উত্তরে ডাকাতির প্রস্তুতিকালে অ’স্ত্রসহ গ্রেপ্তার ২

আপডেট : ০৫:৫৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬