ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জের রাজারগাঁও কওমী মাদরাসায় ৪৯তম ইসলামী মহাসম্মেলন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:১৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • 32

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী রাজারগাঁও কওমী মাদরাসা ও এতিমখানার উদ্যোগে আজ সোমবার (২ নভেম্বর) থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ৪৯তম ইসলামী মহাসম্মেলন। আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত হবে পবিত্র কোরআনের হাফেজ ছাত্রদের দস্তারবন্দী।

ইসলামী শিক্ষা ও দ্বীনি জ্ঞানচর্চার প্রসার, ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা এবং পবিত্র কুরআনের হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের লক্ষ্যে আয়োজিত এ মহাসম্মেলনকে ঘিরে মাদরাসা প্রাঙ্গণে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট আলেম-ওলামা, ইসলামী চিন্তাবিদ, পীর-মাশায়েখ, ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকরা।

জামিয়া ইসলামিয়া রশিদিয়া দারুল উলূমের অধীনে পরিচালিত রাজারগাঁও কওমী মাদরাসার আয়োজনে সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে মাদরাসা মাঠ প্রাঙ্গণে।

সম্মেলনের প্রথম দিন সোমবার দেশের খ্যাতিমান আলেম-ওলামাগণ ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বয়ান ও আলোচনা পেশ করবেন। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা নজির আহমেদ (শাইখুল হাদিস, জামিয়া নুরিয়া টঙ্গী, ঢাকা), মুফতি মিজানুর রহমান কাসেমী (মুহতামিম ও শাইখুল হাদিস, শামছুল উলূম মাদরাসা, বনরূপা এবং খতিব, বনরূপা জামে মসজিদ, ঢাকা), মুফতি গোলাম সারোয়ার ফরিদী (খতিব, বাদামতলী বাইতুস সালাম জামে মসজিদ, ঢাকা), মাওলানা আবুল কাশেম (শিক্ষা সচিব, রাজারগাঁও কওমী মাদরাসা) এবং মুফতি আরিফ বিল্লাহ আল হাবীবী (মুহতামিম, নাসিরকোট মাদরাসা)।

কাল হাফেজ ছাত্রদের দস্তারবন্দী মহাসম্মেলনের দ্বিতীয় দিন মঙ্গলবারের প্রধান আকর্ষণ হিসেবে থাকছে হাফেজ ছাত্রদের দস্তারবন্দী অনুষ্ঠান। এদিন পবিত্র কোরআনের হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের মাথায় সম্মানসূচক পাগড়ি পরিয়ে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হবে।

দ্বিতীয় দিনের আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা শাহ মুফতি জসিম উদ্দিন দা.বা. (মুফতি, মুহতামিম ও প্রধান মুফতি, উম্মুল মাদারিস মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা, চট্টগ্রাম), পীরে কামেল আল্লামা আশেক এলাহী (পীর সাহেব, উজানি এবং সভাপতি, অত্র মাদরাসা), মাওলানা মিজানুর রহমান (মুহাদ্দিস, উজানি মাদরাসা), হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব (ইমাম ও খতিব, রাজারগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদ) এবং মুফতি মাজহারুল ইসলাম রাজী (নায়েবে মুহতামিম, রাজারগাঁও কওমী মাদরাসা)।

মহাসম্মেলনের সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনায় রয়েছেন মাদরাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান এবং সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম।

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, এ মহাসম্মেলন কেবল একটি ধর্মীয় আয়োজন নয়; বরং দ্বীনি শিক্ষার প্রচার-প্রসার, ইসলামী মূল্যবোধ জাগ্রত করা, আলেম-ওলামাদের সান্নিধ্য লাভ এবং নতুন প্রজন্মকে কোরআন-সুন্নাহর শিক্ষায় উদ্বুদ্ধ করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বিশেষ করে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের দস্তারবন্দীর মাধ্যমে সম্মাননা প্রদান তাদের ভবিষ্যৎ দ্বীনি জীবন ও জ্ঞানচর্চায় অনুপ্রেরণা জোগাবে।

এ উপলক্ষে মাদরাসা কর্তৃপক্ষ স্থানীয় এলাকাবাসী, আশপাশের ইউনিয়নের ধর্মপ্রাণ মুসল্লি, বিভিন্ন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, আলেম-ওলামা ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের যথাসময়ে সম্মেলনে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দুই দিনব্যাপী ৪৯তম ইসলামী মহাসম্মেলন ও হাফেজ ছাত্রদের দস্তারবন্দী অনুষ্ঠান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে রাতের আঁধারে প্রতিবন্ধীর দোকান ভেঙে দিল দুর্বৃত্তরা

হাজীগঞ্জের রাজারগাঁও কওমী মাদরাসায় ৪৯তম ইসলামী মহাসম্মেলন

আপডেট : ০৬:১৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬