ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পর্যায়ে নজরুলসংগীতে সাফল্য, দেশসেরা প্রতিযোগিতায় দ্বিতীয় হাজীগঞ্জের সায়েম

চাঁদপুরের হাজীগঞ্জের গর্ব মো. শামছুত তাবরীজ (সায়েম)। জাতীয় নজরুল ইনস্টিটিউট আয়োজিত ‘জাতীয় নজরুল বর্ষসেরা কণ্ঠ প্রতিযোগিতা’য় সারা দেশের হাজারো প্রতিযোগীকে পেছনে ফেলে দ্বিতীয় স্থান অর্জন করেছেন তিনি। তাঁর এই অসামান্য সাফল্যে আনন্দে উদ্বেলিত হাজীগঞ্জবাসীসহ পুরো চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গন।

শামছুত তাবরীজ সায়েম চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ওড়পুর মাজার গেট এলাকার কৃতী সন্তান। নজরুলসংগীতের প্রতি গভীর ভালোবাসা, নিরলস সাধনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি আজ জাতীয় পর্যায়ে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন।

প্রতিযোগিতার প্রতিটি ধাপে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন সায়েম। মহানগর থেকে থানা, থানা থেকে জেলা এবং জেলা পেরিয়ে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে তিনি জায়গা করে নেন জাতীয় পর্যায়ের চূড়ান্ত আসরে। দেশের আট বিভাগের সেরা প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত সমগ্র বাংলাদেশে দ্বিতীয় স্থান অর্জন তাঁর সংগীতজীবনের এক অনন্য মাইলফলক।

তিন মাস আগে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার সম্মাননা সম্প্রতি চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে তাঁর হাতে তুলে দেওয়া হয়। চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন বলে জানা গেছে।

এ অসামান্য অর্জনের খবরে সবচেয়ে বেশি আনন্দিত সায়েমের মা-বাবা। সন্তানের সাফল্যে তাঁদের চোখে আনন্দাশ্রু, মুখে গর্বের হাসি। একইভাবে আনন্দিত তাঁর শিক্ষক, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী এবং পুরো হাজীগঞ্জবাসী।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত সায়েম বলেন, “আমি আজ যা কিছু হয়েছি, তা আমার মা-বাবার দোয়ায় হয়েছি। আমার শিক্ষকদের দোয়া, আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীদের ভালোবাসা ছাড়া আমি কিছুই নই। আমি সবার কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে আরও এগিয়ে গিয়ে আমাদের হাজীগঞ্জের নাম, চাঁদপুরের নাম এবং বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারি।”

সায়েমের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়; এটি হাজীগঞ্জ তথা চাঁদপুরের জন্যও এক গৌরবের বিষয়। তাঁর মতো প্রতিভাবান তরুণ শিল্পীর সাফল্য নতুন প্রজন্মকে সংগীতচর্চা ও সংস্কৃতির প্রতি অনুপ্রাণিত করবে।

নজরুলের গান ও সুরের সাধনায় শামছুত তাবরীজ সায়েম আরও বহুদূর এগিয়ে যাবেন এমন প্রত্যাশা তাঁর পরিবার, শিক্ষক, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর। তাঁর কণ্ঠের সুর ছড়িয়ে পড়ুক জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে, উজ্জ্বল হোক হাজীগঞ্জ, চাঁদপুর ও বাংলাদেশের মুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাতীয় পর্যায়ে নজরুলসংগীতে সাফল্য, দেশসেরা প্রতিযোগিতায় দ্বিতীয় হাজীগঞ্জের সায়েম

জাতীয় পর্যায়ে নজরুলসংগীতে সাফল্য, দেশসেরা প্রতিযোগিতায় দ্বিতীয় হাজীগঞ্জের সায়েম

আপডেট : ০৯:২৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬