ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোহনপুর ইউনিয়নে বিএনপির বিক্ষোভ মিছিল ও সন্ত্রাস প্রতিরোধ সমাবেশ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৪৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • 51

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সন্ত্রাস প্রতিরোধ সমাবেশ করেছে ইউনিয়ন বিএনপি ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুদাফর বাজার এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সন্ত্রাস প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মোহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান নিপুর সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলম তপাদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মোহনপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আজিজ, মোহনপুর ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ মহিউদ্দিন হাওলাদার (উজ্জল), ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম (রবি), সাবেক যুবদল নেতা মোঃ ইলিয়াস প্রমাণিক, মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য মোঃ দিপু হাওলাদার (রাজ), ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রেহান প্রধান, ইউনিয়ন শ্রমিক দলের মোঃ আজিমুদ্দি বেপারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের মোঃ কবির উকিল, ইউনিয়ন বিএনপির মোঃ শাহাবুদ্দিন তফাদার ও মোঃ আমানুল্লাহ মৃধা।
এছাড়াও বক্তব্য ও উপস্থিত ছিলেন সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আরিফ মিজি, যুবদল নেতা মোঃ হাবিবুল্লাহ মোল্লা, মোঃ আবুসাঈদ গাজী ও মোঃ সুজন, ইউনিয়ন বিএনপি নেতা মোঃ আমানুল্লাহ সরদার, মোঃ অলিউল্লা সরকার ও মোঃ ওদুদ বেপারীসহ মোহনপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদ জানান। তারা এলাকায় শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সচেতন থাকার আহ্বান জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খামারের বর্জ্যেই উৎপাদন বায়োগ্যাস, ছাদে সৌরবিদ্যুৎ—শাহরাস্তির গিয়াস উদ্দিনের ব্যতিক্রমী উদ্যোগ

মোহনপুর ইউনিয়নে বিএনপির বিক্ষোভ মিছিল ও সন্ত্রাস প্রতিরোধ সমাবেশ

আপডেট : ০৬:৪৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬