ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহমাহমুদপুরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মাদক, কিশোর গ্যাং, সামাজিক অপরাধ ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক সভা। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে ইউনিয়নের মোল্লার বাজার সংলগ্ন ২৮নং পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাইকদি-ভাটেরগাঁও এবং কর্দ্দি-পাঁচগাঁও মাদক নির্মূল কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল সিদ্দিক। তিনি বলেন, মাদকের সঙ্গে জড়িত অপরাধীদের কী ধরনের শাস্তি হতে পারে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। একজন অপরাধীকে শাস্তি দেওয়ার মাধ্যমে আরও ১০ জনকে শিক্ষা দেওয়া সম্ভব। অপরাধের তাৎক্ষণিক বিচার না হলে সেখান থেকে নতুন সমস্যার সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, কোনো পরিবার মাদকাসক্ত ব্যক্তিকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে একপর্যায়ে সে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়তে পারে। এমনকি চুরি-ডাকাতির মতো ঘটনাও ঘটাতে পারে। অনেকেই মনে করেন, অন্যের সন্তান মাদকাসক্ত হলেও নিজের সন্তান ভালো আছে। কিন্তু এ ধরনের চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ প্রতিবেশী বা সমাজের কেউ অপরাধে জড়িয়ে পড়লে তার নেতিবাচক প্রভাব নিজের পরিবারেও পড়তে পারে। তাই মাদক প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, মাদক থেকে ইভটিজিং, হামলা ও কিশোর গ্যাংসহ নানা ধরনের অপরাধের বিস্তার ঘটে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। কিশোর গ্যাংয়ের ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, ১২ থেকে ১৪ বছর বয়সী ১০-১৫ কিংবা ২০ জন কিশোর একত্রিত হয়ে বিভিন্ন স্থানে গিয়ে নিজের বাবার বয়সী মানুষের গায়েও হাত তুলছে। কেউ তাদের বাধা দিতে গেলে তাকেও আক্রমণ করছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে পরিবার ও সমাজের সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবীর, চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইউসুফ আলী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ, আল-আরাফাহ্ হজ্ব কাফেলার চেয়ারম্যান শরিফ পাটওয়ারী, মাদক নির্মূল কমিটির সদস্য মানিক মিয়া, আবদুল বাকী, আক্তার হোসেন ও সাইফুল ইসলাম সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মাদক নির্মূল কমিটির সদস্য হাফেজ তানভীরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর মডেল থানার সেকেন্ড অফিসার ফেরদাউস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিদল এবং স্থানীয় ব্যক্তিবর্গ সুমন খান, হেলাল খান, বেলাল খান ও রহিম খানসহ আয়োজক কমিটির অন্যান্য সদস্য।

আলোচনা সভা শেষে ২৮নং পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে মোল্লার বাজার পর্যন্ত একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবসমাজ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং তরুণ সমাজকে অপরাধ থেকে দূরে রাখতে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খামারের বর্জ্যেই উৎপাদন বায়োগ্যাস, ছাদে সৌরবিদ্যুৎ—শাহরাস্তির গিয়াস উদ্দিনের ব্যতিক্রমী উদ্যোগ

শাহমাহমুদপুরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আপডেট : ০৮:২২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬