ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে আহমদ আলী পাটওয়ারী (র.) ওয়াকফ এস্টেটের সম্পত্তির তথ্য সংগ্রহে আলোচনা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:২৫:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • 443
চাঁদপুরের হাজীগঞ্জে আহমদ আলী পাটওয়ারী (র.) ওয়াকফ এস্টেটের (হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্স) বিভিন্ন অভিযোগ যাচাইয়ের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) রাতে হাজীগঞ্জ বাজারস্থ বিজনেস পার্ক ট্রেড সেন্টার ফুড লাভার পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
ওয়াকফ এস্টেটের সম্পত্তির তথ্য সংগ্রহ করার লক্ষ্যে গঠিত চার সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির অন্যান্য সদস্য ও এস্টেটের ক্রেতা, ভাড়াটিয়া ও বিজনেস পার্কের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান ও কমিটির সদস্য মো. মিজানুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় মসজিদ কমপ্লেক্সের ব্যবসায়ীরা তাঁদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও ভোগান্তির কথা তুলে ধরেন। বিশেষ করে অতিরিক্ত জমিদারি ভাড়া নিয়ে পজিশন মালিক ও ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ প্রকাশ পায়।
ব্যবসায়ীদের অভিযোগ, মোতওয়াল্লী প্রিন্স শাকিল আহমেদ তাঁর দায়িত্ব পালনকালীন সময়ে সার্ভিস চার্জের নামে অতিরিক্ত জমিদারি ভাড়া নিচ্ছেন। নির্ধারিত সময়ে ভাড়া পরিশোধে বিলম্ব হলে দোকান ছেড়ে দেওয়ার কথা বলেন এবং বিদ্যুৎ বিল পরিশোধে বিলম্ব হলে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া’সহ বিভিন্নভাবে চাপসৃষ্টি করেন।
তাঁদের দাবি, আশপাশের জেলা ও এলাকার মার্কেটগুলোর তুলনায় বিজনেস পার্ক ট্রেড সেন্টারের জমিদারি ভাড়া অনেক বেশি। তাঁদের বক্তব্য অনুযায়ী, অন্যান্য এলাকায় একই ধরনের ভাড়া তুলনামূলকভাবে অনেক কম।
ব্যবসায়ীরা বলেন, বর্তমান পরিস্থিতিতে অতিরিক্ত ভাড়া ও অন্যান্য ব্যয় বহন করে ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। তাই ব্যবসায়ীদের সামর্থ্য ও বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে সহনীয় পর্যায়ে জমিদারি ভাড়া নির্ধারণ করতে হবে। যাতে তাঁরা স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করে জীবিকা নির্বাহ করতে পারেন।
তাঁরা আরও বলেন, ওয়াকফ এস্টেটের সম্পত্তির প্রকৃত তথ্য যাচাই, আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত এবং ব্যবসায়ীদের ন্যায্য অধিকার রক্ষায় প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন।
এ সময় ব্যবসায়ীরা তাঁদের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে তথ্য সংগ্রহ ও যাচাইয়ের উদ্যোগ গ্রহণ করায় সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের প্রত্যাশা, কমিটি নিরপেক্ষ তদন্ত ও পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের মাধ্যমে ওয়াকফ এস্টেটের সম্পত্তি ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং ব্যবসায়ীদের ভোগান্তি নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
সভায় বক্তব্য রাখেন, কালচোঁ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ও কমিটির সদস্য গোলাম মোস্তফা স্বপন, রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মফিজুল ইসলাম, বিজনেস পার্ক ট্রেড সেন্টারের সভাপতি মানিক সরকার, সাধারণ সম্পাদক রিপনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পজিশন মালিক ও ভাড়াটিয়ারা।
এসময় ব্যবসায়ী খোরশেদ আলম, আব্দুল কাইয়ুম, সফিকুল ইসলাম, ইসমাইল হোসেন, সেলিম সর্দার, শ্যামল সাহা, প্রাণকৃষ্ণ সাহা মনা, রিপন হোসেন, রিয়াদ হোসেন, সোহাগ হোসেন, জাহাঙ্গীর হোসেন ও আনন্দ গাজীসহ বিজনেস পার্ক ট্রেড সেন্টারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আহমদ আলী পাটওয়ারী (র.) ওয়াকফ এস্টেটের সম্পত্তি নিয়ে প্রাপ্ত বিভিন্ন অভিযোগের বিষয়ে উপজেলা পরিষদের নভেম্বর ২০২৬ মাসের মাসিক সভায় আলোচনা হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী এস্টেটের সম্পত্তির প্রকৃত অবস্থা ও সংশ্লিষ্ট তথ্য সংগ্রহের জন্য একটি কমিটি গঠন করা হয়।
গঠিত কমিটি আহমদ আলী পাটওয়ারী (র.) ওয়াকফ এস্টেটের আওতাধীন জমির পরিমাণ, দলিলপত্র, বিএস খতিয়ানসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ। পাশাপাশি ফরম ‘ক’ অনুযায়ী দোকান, অফিস ও বাসার ক্রেতা, লিজগ্রহীতা, ভাড়াটিয়া এবং উপ-ভাড়াটিয়াদের বিস্তারিত তথ্য সংগ্রহ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন ইউএনও’র কাছে দাখিল করবেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভালোবাসাই শিশুদের জন্য বড় শাসন, শিশুরাই সমাজের প্রাণ: আশরাফুর রহমান বাবু

হাজীগঞ্জে আহমদ আলী পাটওয়ারী (র.) ওয়াকফ এস্টেটের সম্পত্তির তথ্য সংগ্রহে আলোচনা

আপডেট : ০৭:২৫:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬