ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে অবৈধভাবে সরকারি গাছ কাটার অভিযোগ – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:৪৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২
  • 117
 জসিম উদ্দিন, ফরিদগঞ্জ:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চৌরাঙ্গা গ্রামে অবৈধভাবে সরকারি রাস্তার ৫ ফিট  গোলাকার ১ টি রেন্ডি কড়ই গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (৪আগষ্ট) সকালে সরজমিনে গিয়ে জানা গেছে ওই গ্রামের রানার বাড়ির দক্ষিণ পাশে সরকারি রাস্তার পাশের গাছ মোঃ ফারুক খান ও তার ভাই আদু খান একটি রেন্ডি কাজ কেটে ফেলেছে।
গাছ কাটার সংবাদ পেয়ে ফরিদগঞ্জ উপজেলার ফরেস্ট অফিসের মাঠ পর্যায়ের কর্মচারী মোঃ মাসুদ মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে। এবং সংবাদকর্মীদের এই ঘটনার সত্যতার কথা জানান। তিনি আরো বলেন আমি ঘটনাস্থলে এসে দুর্বৃত্তদের জিজ্ঞাসা করলে তারা তাদের জায়গার গাছ কেটেছে বলে।
এ ব্যাপারে ফারুক খাঁ ও আদু খাঁ র সাথে কথা বললে তারা জানান আমরা আমাদের জায়গার গাছ অন্য একজনের কাছে বিক্রি করেছি। আমাদের কথা মতই ওই বেপারী গাছ কেটে নিয়েছে। নিজেদের লাগানো গাছ নিজেরা বিক্রি করেছি এ ব্যাপারে কাউকে তোয়াক্কা করার সময় নেই ।প্রয়োজনে যারা এ ব্যাপার নিয়ে বাড়াবাড়ি করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।
এব্যাপারে সুবিদপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মহসিন মিয়ার সাথে মোঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে অবৈধভাবে সরকারি গাছ কাটার অভিযোগ – Rknews71

আপডেট : ০২:৪৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২