ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চৌধুরী আবদুল্লাহ আল মামুন হচ্ছেন পুলিশের নতুন আইজিপি | Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:১০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
  • 220

বাংলাদেশ পুলিশের ৩১তম মহাপরিদর্শক (আইজিপি) হচ্ছেন র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। বুধবার রাতে সংশ্লিষ্ট সুএ এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, আবদুল্লাহ আল মামুনের স্থলাভিষিক্ত হচ্ছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।
পুলিশের বর্তমান আইজিপি ড. বেনজীর আহমেদের চাকরির মেয়াদ শেষ হচ্ছে ৩০ সেপ্টেম্বর। এরপর পরবর্তী পুলিশপ্রধান কে হচ্ছেন, তা নিয়ে অনেক দিন ধরেই গুঞ্জন চলে আসছিল।

বুধবার দিনভর পুলিশপ্রধানের দায়িত্ব কে পেতে যাচ্ছেন সেই আলোচনা ছিল সর্বত্র। শোনা গিয়েছিল যাকে আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে তিনি বর্তমানে পুলিশের একটি গুরুত্বপূর্ণ ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এরপর ওই ইউনিটে তার স্থলাভিষিক্ত কে হবেন, সেই নামও প্রস্তুত রাখা হয়েছে।

সামনের সপ্তাহে মন্ত্রণালয় থেকে নতুন পুলিশপ্রধানের নাম প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে। এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে নতুন প্রধানের নাম প্রস্তুত আছে জানিয়ে বুধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল  বলেন, ‘পরবর্তী আইজিপি কে হচ্ছেন, তা ঠিক করা হয়েছে। সময় হলেই জানতে পারবেন।তবে বর্তমান পুলিশপ্রধানের চাকরির মেয়াদ যে চুক্তিতে বাড়ানো হচ্ছে না সে আভাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

২০২০ সালের ৮ এপ্রিল পুলিশের ৩০তম মহাপরিদর্শক-আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছিলেন ড. বেনজীর আহমেদ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চৌধুরী আবদুল্লাহ আল মামুন হচ্ছেন পুলিশের নতুন আইজিপি | Rknews71

আপডেট : ১১:১০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২