ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কিয়েভে রাশিয়ান সাংবাদিক নিহত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:১৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
  • 123

ইউক্রেনে ধারাবাহিকভাবে গোলাবর্ষণ করছে রাশিয়া। এতে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ারই একজন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নিহত ওই সাংবাদিকের নাম ওকসানা বাউলিনা। তিনি অনুসন্ধানমূলক ওয়েবসাইট দ্য ইনসাইডারের জন্য সংবাদ সংগ্রহ করছিলেন। যুদ্ধে ক্ষতিগ্রস্ত ভবনের ভিডিও ধারণ করতে যেয়ে মূলত তিনি প্রাণ হারান।

দ্য ইনসাইডার এক বিবৃতিতে জানায়, রাশিয়ার ওই ভয়াবহ হামলায় আরও একজন ব্যক্তি নিহত হয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন দুইজন।

জানা গেছে, এর আগে ওকসানা বাউলিনা রাশিয়ার বিরোধী নেতা আলেক্সি নাভালনির দুর্নীতি বিরোধী ফাউন্ডেশনেও কাজ করেছেন। এরপরই তিনি রাশিয়া ছাড়েন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

কিয়েভে রাশিয়ান সাংবাদিক নিহত

আপডেট : ০৫:১৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২