ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জেদ্দায় তেলের ডিপোতে হুতিদের হামলা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:৫৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
  • 140

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর জেদ্দার একটি তেল ডিপোতে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এ হামলার বিষয়ে সৌদি আরামকোর তরফে কিছু জানানো হয়নি। দীর্ঘদিন ধরেই হুথিদের টার্গেটে ছিল এটি। খবর আল জাজিরার।

শুক্রবার (২৫ মার্চ) হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া জানান, গোষ্ঠীটি ক্ষেপণাস্ত্র দিয়ে আরামকোর স্থাপনা এবং ড্রোন দিয়ে রাস তনুরা এবং রাবিঘ শোধনাগারগুলিতে আক্রমণ করেছিল। এক টুইট বার্তায় হামলার বিষয়টি নিশ্চিত করেন তিান। যদিও সৌদি আরব এবং রাষ্ট্র-চালিত সৌদি আরামকো তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের বিষয়টি স্বীকার করেনি এদিকে হুথিদের হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগেও সৌদির বিভিন্ন স্থাপনায় হামলা চালায় হুথি বিদ্রোহীরা।

সম্প্রতি তেল-গ্যাসের চাহিদার তুলনায় যোগান কম হওয়ায় বিশ্বব্যাপী জ্বালানির দাম বাড়তে দেখা যায়।এরপর শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এর কারণে রুশ জ্বালানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে রাশিয়ার ওপর জ্বালানি নির্ভরতা কমাতে বিকল্প উৎস খুঁজতে পশ্চিমা নেতাদের ওপর চাপ তৈরি হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

জেদ্দায় তেলের ডিপোতে হুতিদের হামলা

আপডেট : ১২:৫৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২