ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএমজিটিএ চাঁদপুর জেলা শাখার নির্বাচিত কমিটির অভিষেক ও সাধারণ সভা অনুষ্ঠিত -Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:৫৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
  • 367
অনলাইন নিউজ ডেস্ক:
শুক্রবার (৯ ডিসেম্বর ২০২২) বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ)’র চাঁদপুর জেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ও সাধারণ সভা হাজীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএমজিটিএ’র সভাপতি ওয়ালিদ হোসেন খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ ইমামের সঞ্চালনায় কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি জহির উদ্দিন হাওলাদার ভার্চুয়ালী সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন।
তিনি জেনারেল শিক্ষকদের পেশাগত মর্যাদা সমুন্নত রাখতে এবং বিদ্যমান বৈষম্য নিরসনে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে শিক্ষকদের আশ্বস্ত করেন। তিনি  চাঁদপুর জেলা বিএমজিটিএ’র নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন তৎপর সাংগঠনিক কর্মকান্ডের জন্যে।
আগামীর দিনগুলোতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় জেনারেল শিক্ষকদের সাথে নিয়ে যা যা করণীয় তা অবশ্যই করা হবে বলে তিনি পুনর্ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএমজিটিএ’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক রাফি উদ্দিন শামীম ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম বাবর।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখে, জেলা সহ-সভাপতি কামরুজ্জামান হাঞ্জালা শাহীন ও সামছুল আরেফিন মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান বিএসসি, সদর উপজেলা সভাপতি সুলতানা আহমেদ মিয়াজি, কচুয়া উপজেলা সভাপতি সাখাওয়াত হোসেন, শাহরাস্তি উপজেলা সভাপতি জিহাদ সরকার, জেলা কোষাধ্যক্ষ আলী আকবর, সহ-মহিলা বিষয়ক সম্পাদক শাহিনা আক্তার, সহ-প্রচার সম্পাদকআবুল কালাম প্রমুখ।
এছাড়া অন্যান্য নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন। নেতৃবৃন্দ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি জহির উদ্দিন হাওলাদার ও মহাসচিব দেলোয়ার হোসেন এর বলিষ্ঠ নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন।
বক্তাগণ আলীয়া ধারার মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন ও যুগোপযোগী করার লক্ষে সরকারের  গৃহীত নানা পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন এবং আশাবাদ ব্যক্ত করেন স্কুল কলেজের ন্যায় মাদরাসাও জাতীয়করণ হবে।
যোগ্যতাসম্পন্ন জেনারেল শিক্ষকদের প্রশাসনিক পদে পদায়নের দাবি জানিয়ে বলেন, সরকারের এসডিজি বাস্তবায়নে টেকসই উন্নয়ননে মাদরাসা পড়ুয়াদের সম্পৃক্ততা নিশ্চিতকরণে  জেনারেল শিক্ষকদের প্রশাসনিক পদে পদায়ন করা সময়ের সবচেয়ে যৌক্তিক দাবি
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বিএমজিটিএ চাঁদপুর জেলা শাখার নির্বাচিত কমিটির অভিষেক ও সাধারণ সভা অনুষ্ঠিত -Rknews71

আপডেট : ০৩:৫৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২