‘করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে হাজীগঞ্জে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। দিবস উপলক্ষে রোববার (৮ নভেম্বর) বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এদিন র্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে আলীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে আলোচনা সভাস্থলে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন ও উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
কম্পিউটার অপারেটর রকি সাহার পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, মো. নোমান হোসেন। এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য জাতীয় পতাকা উত্তোলনের পর সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সমবায় দিবসের শুভ সূচনা করা।
এসময় অতিথি হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা হাসিব আব্দুল্লাহ্, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সালাহ্উদ্দিন ফারুক, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাছান পাপ্পু, ব্যবসায়ী দপ্তর সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্, সদস্য আল-আমিন সমিতির’সহরঅন্যান্য অতিথি ও সমবায়ীরা উপস্থিত ছিলেন।


















