ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে মাদক বিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক-১ – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৫৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
  • 131
খন্দকার আরিফ :
হাজীদল থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ গাঁজাসহ ১ মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। পরে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর আটককৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সাড় ১২ টায় এনায়েতপুর সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ এর নির্দেশে উপ-পরিদর্শক (এসআই) প্রভাকর বড়ুয়া ও সঙ্গীয় ফোর্স পৌরসভাস্থ ৯নং ওয়ার্ডের এনায়েতপুর সাইনবোর্ড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। ওই সময় মটরযানে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক কারবারীকে আটক করে। যার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা। পরে মাদক উদ্ধারসহ আটককৃত ব্যক্তিকে থানা নিয়ে আসা হয়।
আটককৃত ব্যক্তির বাড়ি ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গুলগুইল্লা গ্রামের মৃত দুলাই মিয়ার ছেলে সুমন মিয়া প্রকাশ রমজান (৩১)। সে দীর্ঘদিন ধরে নিজ জেলা এবং দেশের বিভিন্ন প্রান্তে মাদক পাচার করে আসছে বলে স্বীকারোক্তি দিয়েছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে হাজীগঞ্জ থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, মাদক নির্মূলে থানা পুলিশ সব সময় বদ্ধপরিকর। এমন অভিযান আমাদের চলমান থাকবে। আটকৃতের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে। বুধবার (আজ) আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে মাদক বিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক-১ – Rknews71

আপডেট : ১১:৫৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২