ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে গাঁজা সেবনের দায়ে ১ জনকে অর্থ জরিমানা ও কারাদন্ড – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:৪৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২
  • 103

শাহরাস্তি প্রতিনিধিঃ

শাহরাস্তিতে গাঁজা সেবনের দায়ে ১ জনকে অর্থ ও কারাদন্ড প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায়

১৪ ডিসেম্বর বুধবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন এর নেতৃত্বে শাহরাস্তি উপজেলাধীন শ্রীপুর মিয়াজী বাড়িতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এ সময় জনৈক মোঃ নুরুজ্জামান প্রকাশ (সুমন) নামের এক ব্যক্তিকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরবর্তীতে তাকে তার দোষ স্বীকার করায় মোবাইল কোর্ট আইনের আওতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০০০/- টাকা অর্থদণ্ড ও ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

অত্র মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের একটি টীম ও সংশ্লিষ্ট উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ। সরকারি কমিশনার (ভূমি) এর কার্যালয়ের সূত্রে জানা যায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শাহরাস্তিতে গাঁজা সেবনের দায়ে ১ জনকে অর্থ জরিমানা ও কারাদন্ড – Rknews71

আপডেট : ০৪:৪৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২