ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে ভূমি অফিসের সৌন্দর্যবর্ধণ ও অফিস কক্ষের ডেকোরেশনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:৪৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২
  • 95

মোঃ জামাল হোসেনঃ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা ভূমি অফিসের সৌন্দর্যবর্ধণ ও রক্ষণাবেক্ষণ কাজ এবং সহকারী কমিশনারের (ভূমি) অফিস কক্ষের ডেকোরেশনের শুভ উদ্বোধন করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুর সোয়া ২ টায় তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। এর আগে তিনি বেলা ১টায় সূচীপাড়া উত্তর ইউনিয়ন ভূমি অফিস ও সূচীপাড়া উত্তর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। বেলা দেড়টার সময় তিনি শোরসাক কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।

উপজেলা ভূমি অফিসের সৌন্দর্যবর্ধণ ও রক্ষণাবেক্ষণ কাজ এবং সহকারী কমিশনারের (ভূমি) অফিস কক্ষের ডেকোরেশনের শুভ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদ, সহকারী কমিশনার (ভূমি) আমজাদ হোসেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সূচীপাড়া উত্তর ইউনিয়ন ভূমি অফিস ও সূচীপাড়া উত্তর ইউনিয়ন পরিষদ পরিদর্শনকালে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার ও শোরসাক কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক এসব দফতর পরিদর্শনকালে বিভিন্ন সেবা গ্রহীতার বক্তব্য শুনেন এবং সেবা সহজতর করতে কর্মকর্তাদের নির্দেশনা দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শাহরাস্তিতে ভূমি অফিসের সৌন্দর্যবর্ধণ ও অফিস কক্ষের ডেকোরেশনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক – Rknews71

আপডেট : ০৩:৪৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২