মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তির নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বই উৎসব বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি ২০২৩ রোববার বছরের প্রথম দিনে
নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে (বই উৎসব)পাঠ্যপুস্ত বিতরণে অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের শিক্ষাবর্ষের জন্য নতুন বই বিতরণে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আযাদ হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন, বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক সদস্য, সকল শিক্ষক,অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শাহরাস্তির সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে
বই উৎসব বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি ২০২৩ রোববার বছরের প্রথম দিনে
সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে (বই উৎসব)পাঠ্যপুস্ত বিতরণে অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের শিক্ষাবর্ষের জন্য নতুন বই বিতরণে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইমাম হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন,পৌর ৬নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আব্দুল কুদ্দুস রানা, বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক সদস্য, সকল শিক্ষক,অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শাহরাস্তির পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ে বিনামূল্য ১ জানুয়ারি ২০২৩ বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মিলনায়তনে এই বই উৎসব অনুষ্ঠিত হয়। বই বিতারণ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহরাস্তি পৌর মেয়র ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী আব্দুল লতিফ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল ফয়েজের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক গৌরাঙ্গ চন্দ্র দের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী মোঃ শরীফ হোসেন পাটোয়ারী, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য সমীরণ চন্দ্র দত্ত, সহকারী প্রধান শিক্ষক মোঃ ইমাম হোসেনসহ সকল শিক্ষক, অভিভাবক শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভাশেষে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অতিথিবৃন্দ
শাহরাস্তির চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা বিনামূল্য বই বিতরণ উৎসব, ১জানুয়ারি ২০২৩ বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা মিলনায়তনে এই বই উৎসব অনুষ্ঠিত হয়। বই বিতারণ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহরাস্তি পৌর মেয়র ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী আব্দুল লতিফ। অধ্যক্ষ মাওলানা বেলাল হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক ফয়েজ আহমেদ, মেহের উত্তর ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক পাটোয়ারী, শিক্ষানুরাগী মোঃ শহিদুল ইসলাম, অভিভাবক আব্দুল মালেকসহ সকল শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভাশেষে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অতিথিবৃন্দ।




















