মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জে ১০ কেজি গাঁজাসহ চাঁদপুর সদর উপজেলার একজনকে আটক করেছে পুলিশ। রোববার (৮ জানুয়ারী) বিকালে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভা কার্যালয় সংলগ্ন এলাকায় একটি প্রাইভেটকার তল্লাশী করে গাঁজাসহ মো. হারুন শেখকে (৪৩) আটক করা হয়।
আটক মো. হারুন শেখ চাঁদপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ডের খলিশাডুলী গ্রামের শেখ বাড়ির আমির হোসেন শেখের ছেলে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এদিন দুপুর থেকে হাজীগঞ্জ পৌরসভাধীন উপজেলা পরিষদ গেইট সংলগ্ন এলাকার কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আব্দুল আজিজসহ সঙ্গীয় ফোর্স।
এদিন বিকালে কুমিল্লা থেকে আগত চাঁদপুরমুখী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ১৪-৩০৯৬) সড়কে পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রæত বেগে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ প্রাইভেটকারের পিছু নেয়। পরবর্তীতে হাজীগঞ্জ পৌরসভা সংলগ্ন এলাকায় সড়কে আইল্যান্ডে গাড়িটি থামিয়ে চারজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় পুলিশ তাৎখনিক একজনকে আটক করতে সক্ষম হয় এবং তার ও স্থানীয়দের উপস্থিতিতে প্রাইভেটকারটি তল্লাশী করে একটি ট্রাভেল ব্যাগ থেকে ৮ কেজিসহ মোট ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।




















