মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। অধ্যক্ষ মো. আবু ছাইদের সভাপতিত্বে মঙ্গলবার (১০ জানুয়ারী) দিবসটি উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিন সকালে প্রাত্যহিক সমাবেশে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যক্ষ মো. আবু ছাইদ বলেন, স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে স্বাধীনতাকে অর্থবহ ও পরিপূর্ণ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে উন্নত ও সমৃদ্ধের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আর সেই বাংলাদেশের কান্ডারি হবে তোমরা। তাই, তোমাদেরকে সোনার মানুষ হতে হবে এবং সে লক্ষ্যে এগিয়ে যেতে হবে।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হোসাঈনুল আজমের উপস্থাপনায় এ সময় আরো বক্তব্য রাখেন, কলেজ শাখার সমন্বয়কারী মো. তাজুল ইসলাম, বিএম শাখার সমন্বয়কারী মো. মোস্তাফিজুর রহমান, ভোকেশনাল শাখার সমন্বয়কারী মো. জহিরুল ইসলাম মজুমদার, সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান, শাহজাহান মুন্সী প্রমুখ। এরপর মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সিনিয়র শিক্ষক আবু নোমান মো. নাজমুস শাহাদাত।
এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যসহ সকল শহীদ ও বিদ্যালয়ের প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্য, শিক্ষক, শিক্ষার্থীদের রুহের মাগফেরাত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সাংসদ মেজর রফিকুল ইসলাম বীরউত্তমসহ কলেজ সংশ্লিষ্টদের সুস্থাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করোদোয়া ও মোনাজাত করা হয়।




















