ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে উপজেলা ক্রীড়া সংস্থা টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন সিটি ক্লাব

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৩৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩
  • 354

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারী) বিকালে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন সিটি ক্লাব ও রানারআপ প্রচেষ্টা ক্লাব দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, উপজেলা সভাপতি আলহাজ হেলাল উদ্দিন মিয়াজী প্রমুখ।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, অধ্যক্ষ মো. আবু ছাইদসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদ হাসানের উপস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন বতু, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহম্মদ খসরু, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে উপজেলা ক্রীড়া সংস্থা টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন সিটি ক্লাব

আপডেট : ০৬:৩৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩