ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব দক্ষিণে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:৪৩:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩
  • 86
স্টাফ রিপোর্টার :
চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মোঃ রাজিব (প্রকাশ আহসান হাবিব রাজিব)কে আটক করেছে। ১৩ জানুয়ারি মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মোঃ গোলাম মোস্তফা সঙ্গীয় ফোর্স নিয়ে কাশিমপুর গ্রামের জোড়পুল বাজারস্থ জলিল বেকারীর সামনে থেকে গাঁজা সহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তার পিতার নাম সেলিম মিয়াজী, গ্রাম-সুবিদপুর, হাজীগঞ্জ, চাঁদপুর। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ গোলাম মোস্তফা জানান, আটক মাদক ব্যবসায়ী চট্টগ্রামের আকবর সাহা থানায় ফেন্সিডিল সহ আটক হয়ে ৬ মাসের হাজত খেটেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আটক রাজিবকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব দক্ষিণে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ০৫:৪৩:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩