ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরের মতলবে ধানের চারা রোপণে ব্যস্ত কৃষকরা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:২৭:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩
  • 81
স্টাফ রিপোর্টার :
ইরি-বোরো ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন চাঁদপুরের কৃষকরা। আমন ঘরে তোলার পর প্রচণ্ড শীত উপেক্ষা করে এ চাষে নতুন স্বপ্ন নিয়ে মাঠে নেমেছেন তারা।
ইরি-বোরো চাষের গুরুত্বপূর্ণ সময় পৌষ-মাঘ। এ দুই মাস বোরো জমিতে ধানের চারা রোপণ করতে হয়।
চারা রোপণে এসময়ের শৈত্য প্রবাহ ও কুয়াশা চাষীদের দমাতে পারে না। তাই সারাদেশের মত চাঁদপুরের কৃষকরাও ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছেন।
আবহাওয়া অনুকূলে থাকায় চাঁদপুরে এবার বীজতলার কোনো ক্ষতি হয়নি।
তাই রোপণও শুরু হয় অন্যান্য বছরের তুলনায় অনেকটা আগে। জেলা জুড়ে এখন চলছে ধানের চারা রোপণের মহোৎসব।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, জেলায় এ বছর প্রায় ৯০ হাজার ১১২ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যা গত বছরের তুলনায় বেশি।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরের মতলবে ধানের চারা রোপণে ব্যস্ত কৃষকরা

আপডেট : ০৫:২৭:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩